Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেতানিয়াহুর হুঁশিয়ারি: “ইরানকে চড়া মূল্য দিতে হবে”

Bangla FMbyBangla FM
১:১৯ pm ১৫, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরানের পাল্টা হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বাত ইয়াম শহরের একটি এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৫ জুন) তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এখন অস্তিত্বের লড়াই চালাচ্ছি। আমি নিশ্চিত, এখন প্রতিটি ইসরায়েলি নাগরিক সেটি উপলব্ধি করছে।” তিনি আরও বলেন, “বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে খুবই চড়া মূল্য দিতে হবে।”

বাত ইয়ামের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বলেন, “আমাদের হৃদয় নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে।” একই সঙ্গে তিনি জনগণকে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

গত কয়েকদিনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। ইরানের চালানো হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হামলার প্রথম রাতে ৩ জন এবং দ্বিতীয় রাতে আরও ১০ জন প্রাণ হারান। আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর চালানো হয়েছে ২০০টিরও বেশি রকেট হামলা। এই রকেটগুলোর মধ্যে ২২টি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে, যার বেশিরভাগই ছিল আবাসিক এলাকা।

অন্যদিকে, গত শুক্রবার ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে পাল্টা হামলা চালায়। এতে অন্তত ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে ২০ জন শিশু। সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয় একটি আবাসিক ভবনে, যেখানে এককভাবে প্রাণ হারান ৬০ জন। আহত হয়েছেন অন্তত ৮০০ জন।

এই টানা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত, আর সাধারণ মানুষ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

Tags: নেতানিয়াহুর হুঁশিয়ারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম