Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব রক্তদাতা দিবসে সিলেট ‘রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
৩:৩৮ pm ১৪, জুন ২০২৫
in সংগঠন
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:  

রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে গোল্ডেন ড্রিম ইউকে এর সার্বিক সহযোগিতায় সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ২৬তম ব্লাড ক্যাম্পেইন শনিবার (১৪ জুন) সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নুরানি দিঘি পাড় সুবিদ বাজার প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।

মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের মানবিক এক ঝাঁক কর্মকর্তা উপস্থিতিতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনে প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধান অতিথি হিসেবে সুদূর লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উপদেষ্টা কামরুন্নেছা খানম শোভা মতিন,  বিশেষ অতিথি ছিলেন নুরানি দিঘি পাড় জামে মসজিদ এর সেক্রেটারী শাহ জামান আলী, গন্যমান্য উপস্থিত ছিলেন খোরসেদ আলম, সুলতান সালেক আহমদ পলাশ। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল এম আর,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, মহিলা সম্পাদক জেসমিন আক্তার,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নওরিন বেগম, সদস্য রুনা বেগম,আকরাম খান বাপ্পি, নাদিয়া, ফয়েজ আহমেদ বাপ্পি, জয়,সায়েম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,‘রক্তদিন জীবন বাঁচান’ আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি জানেন না। আমারা প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে আপনার আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার আপনজনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে এক বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী। তাই রক্তের গ্রুপ জেনে অবশ্যই দরকার। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক। 

সংগঠনের সেচ্ছাসেবীরা বলেন, আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সব সময় পাশে আছি।

উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে দুইশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।

সংগঠনের কর্মকর্তারা আরো বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা।

আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়।

Tags: বিশ্ব রক্তদাতা দিবসে সিলেট 'রক্তের অনুসন্ধানে আমরা' সংগঠনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম