Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংগ্রামী জীবন: পার্বত্য চট্টগ্রামের মারমা নারীদের জীবিকা নির্বাহে অক্লান্ত পরিশ্রম

Bangla FMbyBangla FM
৭:০৩ am ০৮, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

চাইথোয়াইমং মারমা, নিজস্ব প্রতিবেদক (রাঙামাটি)

পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের একটি আদর্শ মারমা গ্রামে দেখা গেছে নারীদের জীবনের সংগ্রামী চিত্র। রোববার (৮ জুন) সরেজমিন ঘুরে দেখা যায়, এই গ্রামের দুস্থ ও দরিদ্র পরিবারের মারমা নারীরা ক্ষেত-খামার ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহে কঠোর পরিশ্রম করে চলেছেন।

এই পাহাড়ি অঞ্চলগুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও পরিশ্রমে পিছিয়ে নেই। বরং অনেক সময় পরিবার পরিচালনায় নারীদের ভূমিকা বেশি বলেই উঠে এসেছে। পূর্বপুরুষদের আমল থেকেই মারমা নারীরা পরিবারে উপার্জন এবং ভরণপোষণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

শৈশবকাল থেকেই এই নারীরা পরিশ্রমকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছেন। তারা কৃষিকাজ, ফলজ-বনজ উৎপাদন, শাকসবজি চাষ এবং সেগুলো বাজারে বিক্রির মধ্য দিয়ে নিজেরা অর্থ উপার্জন করে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে চাচ্ছেন।

তবে, এখানকার নারীরা এখনও শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। তারা দুঃখ প্রকাশ করে জানান, তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পাওয়ায় প্রকৃত উন্নয়ন ব্যাহত হচ্ছে। কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক নারী জানান, “আমরা নারীরা পুরুষের চেয়ে কম নই। নানা পরিশ্রমের কাজে আমরা এক ধাপ এগিয়ে যেতে চাই। কিন্তু আমাদের শ্রমের নির্ধারিত ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি।”

তবুও তারা আশাবাদী। সমাজের পরিবর্তন ও উন্নয়নে নারীর অবদানকে সম্মান জানিয়ে তারা চান সম্মানজনক জীবন। তাই আসুন, পাহাড়ি অঞ্চলের এই পরিশ্রমী মারমা নারীদের প্রতি সম্মান ও মর্যাদা দেখাই। কারণ তাদের কষ্ট আর শ্রমেই গড়ে উঠতে পারে একটি উন্নয়নমুখী সমাজ।

Tags: সংগ্রামী জীবন: পার্বত্য চট্টগ্রামের মারমা নারীদের জীবিকা নির্বাহে অক্লান্ত পরিশ্রম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম