Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় ঈদের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
৬:২২ am ০৭, জুন ২০২৫
in জাতীয়
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ঈদুল আজহার দিনে আকাশ মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকায় একটি ঝিকা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আকাশ মোল্লা ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং মৃত হারুন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আকাশের মা দীর্ঘ ১৫ বছর ধরে ফরিদপুর সদর উপজেলার তালতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। গতকাল (৬ জুন) রাত ১১টার দিকে আকাশ ওই বাসা থেকে অজ্ঞাত কারণে বের হয়ে যান। পরদিন সকালে কাউলিকান্দা মোল্লার মোড় এলাকার একটি ঝিকা গাছে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, আকাশ মাদকাসক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ফরিদপুরের একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) চিকিৎসাধীন ছিলেন। তিন মাস আগে সেখান থেকে ছাড়া পান। পরিবার ধারণা করছে, ব্যক্তিগত কোনো কারণে আকাশ আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিধান মন্ডল
সালথা, ফরিদপুর

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ
  • আমতলীতে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩
  • দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
  • বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম