Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:০১ am ২৫, মে ২০২৫
in সংগঠন
A A
0

উৎফল বড়ুয়া, বোয়ালখালী (চট্টগ্রাম):

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট-এর উদ্যোগে এবং এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমডন্ডী ফুলতল এলাকায় দিনব্যাপী এক বিশাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চক্ষু, মেডিসিন, স্ত্রীরোগ, চর্মরোগ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে উদ্বোধন করেন এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মো. ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, ও কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ।

ক্লাবের প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল ও সেক্রেটারি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া-সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সার্বিক আয়োজনে সহযোগিতা করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের লিও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রধান অতিথি লায়ন কোহিনূর কামাল বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের মানবিক কাজে আরও বেশি করে সম্পৃক্ত হওয়া উচিত।” তিনি এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে এই মহৎ উদ্যোগে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েল আলোচনার মাধ্যমে পরাজয় ঢাকতে চাইছে: হিজবুল্লাহ
  • লক্ষ্মীপুরে অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবিতে ক্যাবের মানববন্ধন
  • ডিএমপির আয়োজনে নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • দৌলতপুর বাজারে পরিচ্ছন্নতা উদ্যোগে ময়লার ব্যান গাড়ি ও ডাস্টবিন বিতরণ
  • অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে রক্তাক্ত করল সিএনজিচালক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম