লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ-এর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ দাবি করেছেন, লেবাননের সঙ্গে আলোচনার প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পরাজয় আড়াল করার চেষ্টা করছে।
মঙ্গলবার আল-জাজিরার বরাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, লেবানন কর্তৃপক্ষের উচিত তাদের অবস্থান পুনর্বিবেচনা করে জনগণের পাশে ফিরে যাওয়া।
তিনি আরও অভিযোগ করেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত দেশটিকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে এবং এতে ইসরায়েল-কে স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়েছে।
ফাদলাল্লাহ দাবি করেন, তেহরান-ওয়াশিংটন আলোচনায় বৈরুতকে বাদ দেওয়ার বিষয়টি ইসরায়েলের একটি দাবি ছিল। তবে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় লেবাননকে পৃথক রাখার সিদ্ধান্ত দেশটির সরকারের অবস্থানের কারণেই হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

