Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্তর্বর্তী সরকারের হুঁশিয়ারি: দায়িত্ব পালনে বাধা এলে জনসমক্ষে সব উন্মোচন করব

Bangla FMbyBangla FM
১১:৫৪ am ২৪, মে ২০২৫
in জাতীয়
A A
0

জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে আজ শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টারা বলেন, দায়িত্ব পালনে সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে নানা সময়ে অযৌক্তিক দাবি, এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি চলমান রয়েছে। এসব কর্মকাণ্ডে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি হচ্ছে। বৈঠকে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

উপদেষ্টা পরিষদ মনে করে, দেশে স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন, বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে সরকার শিগগিরই রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং নিজেদের অবস্থান পরিষ্কার করবে।

পরিষদ জানায়, শত প্রতিকূলতা সত্ত্বেও গোষ্ঠীস্বার্থ উপেক্ষা করে সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে যদি পরাজিত শক্তির মদদ ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তাহলে সরকার সকল প্রেক্ষাপট জনসমক্ষে তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা পরিষদ পুনর্ব্যক্ত করে যে, অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই অভ্যুত্থান’-এর মাধ্যমে প্রকাশিত জনগণের প্রত্যাশা ধারণ করে। কিন্তু যদি সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয়, তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পিছপা হবে না।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারমুহাম্মদ ইউনূস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম