Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৪৯ বিজিবি’র অভিযানে বেনাপোলে ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Bangla FMbyBangla FM
৬:৪৭ pm ১৯, মে ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বিজিবি প্রায় ২ কোটি ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য, বিদেশি কসমেটিকস, ঔষধ, শাড়ি, কম্বল, চকলেটসহ নানা প্রকার পণ্যসামগ্রী।

সোমবার (১৯ মে) ২০২৫ তারিখে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, পান মসলা, তামাক, থ্রি-পিস, সিগারেট, চোখ চকলেট, টর্চ লাইট, ট্রান্সমিটার ও ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ২ কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন,

“সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে মাদক ও চোরাচালানি পণ্য জব্দে সফল হচ্ছি। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।


বেনাপোলে ৪৯ বিজিবি’র পৃথক অভিযানে ২ কোটির বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চলবে।

Tags: চোরাচালান পণ্য জব্দ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করার দাবি বাবলুর
  • দুর্গম পাহাড়ে নেই শিক্ষার আলো, সাথে বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
  • টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
  • বরগুনায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম