Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে অধ্যাপক মুজিবুর রহমান: “ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ”

Bangla FMbyBangla FM
১০:১৯ am ১৮, মে ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী থেকে:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই আমাদের সবসময় আল্লাহর কাছেই ধরণা দিতে হবে।”

রোববার (১৮ মে) সকাল ৬টায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে নীলফামারী জেলা জামায়াতে ইসলামী।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এতে জেলা ছাত্র, শ্রমিক এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “প্রত্যেক নির্বাচনী আসনে সংগঠনের কাজ সঠিকভাবে পরিচালনা করতে হবে। প্রতিটি ভোটারকে একজন সচেতন ভোটকর্মীতে পরিণত করতে হবে। এখানে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “গরিব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। খাবার খাওয়ার সময় অন্তত একজন গরিব মানুষকে সঙ্গে নিতে হবে — এই মনোভাব থাকতে হবে আমাদের প্রতিটি সদস্যের।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “নীলফামারী একটি জনসম্পৃক্ত জেলা। আগামী নির্বাচনে জেলার সব আসনে ভালো ফলাফল আশা করছি।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Tags: আল্লাহক্ষমতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মণিপুরের ‘স্বাধীনতা ঘোষণা’ নেপথ্যে কী?
  • নাইক্ষ্যংছড়িঘুমধুম সীমান্তে তিন লক্ষাধিক ইয়াবা উদ্ধার: আটক ১
  • প্রশাসনের একাংশ ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে: তথ্যমন্ত্রী
  • শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়ার উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম