Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ঢাকার অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্নসভাপতি সৌমেন, সম্পাদক সজীব

Bangla FMbyBangla FM
৫:৩৯ am ১৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী যুব সংগঠন ‘বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’-এর ঢাকা অঞ্চলের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাজধানীর সবুজবাগস্থ একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা অঞ্চলের সহসভাপতি ববি বড়ুয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। বিশেষ অতিথি ছিলেন জাপানের ASDCL-এর পরিচালক Mr. Ken Arai। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রবীণ সদস্য দুলাল কান্তি বড়ুয়া।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৌমেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সজীব বড়ুয়া সাজু। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাপস সিংহ এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুমন বড়ুয়া। মোট ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ঢাকা অঞ্চলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।

অনুষ্ঠানে জাতীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকার বিভিন্ন অঞ্চলের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্নভোজ ছিল অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সার্বিক সহযোগিতায় অভিষেক ও শপথ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

Tags: বৌদ্ধ যুব পরিষদশপথ অনুষ্ঠান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • বাড়িতে যেসব কাজ করলে কমবে ওজন
  • নরসিংদী’র ৫টি আসনে জামানত হারালেন ২৭ জন
  • মধ্যনগর উপজেলায় অর্ধ দশকে নেই কোন স্থাপনা
  • নাটোরে প্রবীণ নারীর ওপর এসিড নিক্ষেপ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম