Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুলে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Bangla FMbyBangla FM
৫:০২ am ১৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

চাইথোয়াইমং মারমা, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মোহাম্মদপুরে অবস্থিত “চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুল”-এ আজ শনিবার, ১৭ মে ২০২৫ তারিখে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন জি. এম. সাইদুর রহমান মিন্টু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ এম. সাইফুর রহমান।

প্রধান আলোচক মিন্টু বলেন, “আমরা এই প্রতিষ্ঠানকে ব্যবসার জায়গা থেকে না দেখে একটি দায়িত্বের জায়গা হিসেবে দেখি। বিগত পাঁচ বছর ধরে আমরা প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগতভাবে ভর্তুকি দিয়ে পরিচালনা করে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করেছি খুবই অল্প টিউশন ফি-তে। আমাদের বিজ্ঞাপন করার দরকার নেই, অভিভাবকরাই আমাদের সবচেয়ে বড় প্রচারক।”

চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “পরিচালক হিসেবে আমরা সবাই ব্যস্ত হলেও, অধিকাংশ সময় আমরা এই স্কুলের উন্নয়নে ব্যয় করি। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে স্কুলের বিভিন্ন স্থানে আমাদের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মনিটরিংয়ের জন্য ক্লাসরুমে স্থাপন করা সিসিটিভিতে সাউন্ডসহ সবকিছু পর্যবেক্ষণ করা হয়।”

অনুষ্ঠানে শতাধিক অভিভাবক সরাসরি অংশ নিয়ে শিক্ষার মানোন্নয়নে নানা মতামত প্রদান করেন। পরিচালকবৃন্দ এসব পরামর্শ গুরুত্বসহকারে গ্রহণ করে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন রোমানা নাসরিন, মোঃ এরশাদুল আলম, উম্মে কুলসুম স্বর্ণা, সৃষ্টি বড়ুয়া, ইয়ামিন রহমান, সাবরিনা পারভীন এবং মোশাররফ হোসেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

Tags: চট্টগ্রামনর্দান পাবলিক স্কুলেপরীক্ষাপুরস্কারফলাফলশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কচাকাটায় বিশাল জনসভা: স্বচ্ছতার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী আনোয়ারুলের
  • হেমনগরে হৃদরোগীদের জন্য ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত
  • নরসিংদীতে নারীদের জন্য আন্তর্জাতিক মানের খেলার মাঠ করা হবে: ইব্রাহিম ভুঁইয়া
  • ফুলতলা ও ডুমুরিয়া বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে :লবী
  • পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা, সরকারি বালক স্কুল মাঠে মানুষের ঢল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম