Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইশরাক হোসেনকে মেয়র পদে দ্রুত শপথের দাবিতে নগর ভবন ঘেরাও

Bangla FMbyBangla FM
৮:৪১ am ১৪, মে ২০২৫
in রাজনীতি
A A
0

সংবাদ প্রতিবেদন:

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। বুধবার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন শত শত মানুষ।

সকালে নগর ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তারা ভবনের সিঁড়ির সামনেই অবস্থান নেন। এসময় তারা অভিযোগ করেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও এখনও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া নগরবাসী ও রাজনৈতিক কর্মীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব না দিলে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।

পরবর্তী সময়ে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। তবে এখনো তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই।

নির্বাচন সংশ্লিষ্ট আইনে বলা হয়েছে, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং আপিল নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ১২০ দিন সময় নির্ধারিত।

বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে কোনো আইনি জটিলতা না থাকায় ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়াই সরকারের উচিত। অন্যথায় তারা আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম