Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহেশপুর দেওয়ানী আদালতে বিচারক নেই আড়াই মাস, ভোগান্তিতে সাধারণ মানুষ

Bangla FMbyBangla FM
২:২০ pm ১৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0
মহেশপুর দেওয়ানী আদালতে বিচারক নেই আড়াই মাস, ভোগান্তিতে সাধারণ মানুষ

মহেশপুর দেওয়ানী আদালতে বিচারক নেই আড়াই মাস, ভোগান্তিতে সাধারণ মানুষ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় দেওয়ানী আদালতে প্রায় আড়াই মাস ধরে কোনো বিচারক না থাকায় বিচারপ্রত্যাশী সাধারণ মানুষ চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের শেষে মহেশপুর দেওয়ানী আদালতের তৎকালীন বিচারক রাজীব কুমার রায় অন্যত্র বদলি হন। তবে এতদিনেও নতুন কোনো বিচারক নিয়োগ না দেওয়ায় আদালতের কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।

প্রায় ৪ লক্ষাধিক জনসংখ্যার এই উপজেলায় প্রতিদিন জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা পারিবারিক সমস্যা নিয়ে কেউ না কেউ আদালতের দ্বারস্থ হন। কিন্তু বিচারক না থাকায় তারা বিচার কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন।

একজন স্থানীয় আইনজীবী বলেন, “এভাবে দীর্ঘদিন আদালতে বিচারক না থাকা খুবই দুঃখজনক। এটি সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।”

স্থানীয় বাসিন্দা, আইনজীবী ও বিচারপ্রার্থীরা দ্রুত বিচারক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের মতে, মহেশপুরের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলায় দীর্ঘদিন বিচারক না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনের শাসন কার্যকর রাখা কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।

Tags: আদালতভোগান্তিতে সাধারণ মানুষমহেশপুরমহেশপুর দেওয়ানী আদালতে বিচারক নেই আড়াই মাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে মসজিদের জমি অপদখলে বাধা দেওয়ায় মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
  • মধ্যনগরে দেরশত বছরের মন্দিরে মানব কল্যাণে কালীপূজা আজো বহমান
  • সাড়ে ৮ কোটি টাকার প্রকল্পে জুটেনি ১ ফোঁটা পানি
  • চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
  • শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম