Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনু‌ষ্ঠিত

Bangla FMbyBangla FM
১:০৭ pm ০৩, মে ২০২৫
in সংগঠন
A A
0

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। উদারতার স্বপ্নদ্রষ্টা প্রয়াত আব্দুল্লাহ মাহমুদের স্মরণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সহায়তা করে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস। সাধারণ চিকিৎসা ছাড়াও রক্তচাপ, ডায়াবেটিস পরিমাপ এবং ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফ হোসেন।

সার্বিক নির্দেশনায় ছিলেন আবু তাহের।ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনের সদস্য স্বাধীন, হারান, আল-আমিন, দেলোয়ার, আরিফ, মইনুর, সেলিম, রাশেদ, সোহাগ প্রমুখ। স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন। উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম