Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১

Bangla FMbyBangla FM
৯:১৩ am ২১, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির দৈনিক সকালের সময় পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, বেলা ১২টার দিকে পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন আবদুল কাদির। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় রফিক নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির বলেন, পেশাগত কাজে যাবার আমার উপর হামলা চালায় রফিক। এ সময় আমার বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে থানা পুলিশে খবর দিলে অভিযুক্ত রফিককে আটক করে। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি চাই। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোঃ জালাল উদ্দীন , চাঁপাইনবাবগঞ্জ

Tags: অপরাধসাংবাদিকের ওপর হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দু সম্প্রদায়ের পরিচয় গোপন রেখে মুসলিম পরিবারের এক মেয়ের সাথে সম্পর্ক
  • তীব্র গরমে লোডশেডিংয়ের চরম ভোগান্তি
  • পার্বত্য অঞ্চলে পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে মতবিনিময় সভা
  • দুই সন্তানসহ স্বামীর কবরের পাশে ঠাঁই নিলেন অসহায় সোনিয়া
  • শেরপুরে ডিজেল পাচারের সময় জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম