Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৬:২৩ am ২১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জে আওয়ামী-লীগের ঝটিকা মিছিল করায়  যুবলীগ নেতা মোঃ রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিন সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে। সে লতিবাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।

এলাকার বিএনপির নেতাকর্মীরা বলছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যুবলীগের প্রভাবে এলাকার নিরীহ লোকজনের জায়গা-জমি জোরপূর্বক দখল করে প্লট ব্যবসা করে এখন সে প্রচুর টাকার মালিক বনে গেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় মুখে কালো কাপড় বেঁধে আইসিটি ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি লেখা একটি ব্যানার নিয়ে রবিন মেম্বারের ইন্ধনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার দুপুরে রবিন মেম্বারের ইন্ধনে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। রবিন ৪ঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার সন্দেহভাজন আসামি। সোমবার (২১ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য যে, রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিক্ষোভ মিছিলের ভিডিওটি শেয়ার করেন। এরপর থেকে পুলিশ অভিযান চালানো হলে রবিনকে গ্রেপ্তার করা হয় । 

Tags: আওয়ামী লীগের ঝটিকা মিছিলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বেচ্ছাসেবক লীগের সেই রহিম এখন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি
  • সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান
  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম