Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ; হাজারো মানুষের ঢল

Bangla FMbyBangla FM
৫:১১ pm ১৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ  উপজেলায় সকল ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত, মুসলিম ইউনিটি কতৃক আয়োজিত “সেইভ গাজা”  “সেইভ ফিলিস্তিন ”  বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘স্টপ জেনোসাইড, সেইভ গাজা’ স্লোগানকে প্রতিপাদ্য করে সোমবার (১৪ এপ্রিল) উপজেলার ভানুগাছ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ৫ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অংশগ্রহণকারী বিক্ষোভ কারীদের ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে।


 বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বক্তরা বলেন, গাজায় যখন আক্রমণ শুরু হয় তখন একে একে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা দেখেছি তারা একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সেই ধ্বংসলীলা এখনো চালিয়ে যাচ্ছে। শিশুসহ মা-বোনদের তারা নির্মমভাবে হত্যা করেছে, যাতে পরবর্তী প্রজন্ম গড়ে উঠতে না পারে। আমরা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি থেকে গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলিদের এই হামলা অবিলম্বে বন্ধের জন্য বিশ্ববাসীর কাছে দাবি জানাচ্ছি। শত শত মানুষকে হত্যা করে তারা পর্যটন কেন্দ্র বানাবে মুসলিম বিশ্ব এটা কখনোই সহ্য করবে না।


“সেইভ গাজা” “সেইভ ফিলিস্তিন ” ছাত্র সংগঠনের কমলগঞ্জ উপজেলার বিক্ষোভ সমাবেশের মুসলিম ইউনিটের মুঃ মুহন মিয়া ও তারেকুল ইসলাম পাটওয়ারীর যৌথ সঞ্চালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিশের মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ,বিএনপি নেতা আবুল হোসেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর এডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র আবু বক্কর সিদ্দিক জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাওলানা জিল্লুর রহমান,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাওঃ কারী জুবায়ের আহমদ,গন অধিকার পরিষদের ওয়াকিল মুন্না আজমত, বাংলাদেশ খেলাফত মজলিশ’র মাওলানা জয়নাল আবেদীন, জাতীয় ইমাম সমিতির মাওলানা সামছুল ইসলাম লিয়াকত,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তানভীর রায়হান ওয়াসিম, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামীয়ার আব্দুস সামাদ রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ইমাজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের হাফেজ তাওহীদ বক্ত, ইসলামী ছাত্র মজলিশ এর মাহি আহমদ প্রমুখ।অনুষ্টানে কোরআন থেকে তেলওয়াত পরিচালনা করেন হাফেজ হিজফুর রহমান ফাহাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কারী আবুল বাশার।

উল্লেখ্য, এর আগেও কমলগঞ্জে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ছাত্র জনতা।

শাব্বির এলাহী, কমলগঞ্জ 

Tags: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পিরোজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
  • ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক
  • ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা কার্যক্রম
  • কৌশলগত মবের হামলা, ৩৩ কেন্দ্রের পুনঃভোট ও ফল স্থগিতের দাবি জামায়াতের
  • হাসপাতালের বেড নিয়েই ভোট দিলেন যুবদল নেতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম