Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৈশাখী আমেজে জয়া আহসান, উৎসবের রং গ্রামের মেলায়

Bangla FMbyBangla FM
৭:৪৮ am ১৪, এপ্রিল ২০২৫
in বিনোদন
A A
0

পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষকে ঘিরে বর্ণিল আয়োজনে মাতেন সবাই—আর তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবারও মনপ্রাণ দিয়ে উপভোগ করছেন নববর্ষের উৎসব। সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে অভিনেত্রী তুলে ধরেছেন তার বৈশাখী আনন্দের নানা মুহূর্ত।

জয়া জানান, “আমার তো উৎসব শুরুই হয়ে গেছে!” গত দু’দিন ধরেই তার বাড়িতে চলছে উৎসবের আমেজ। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ—দুই দিনেই জমিয়ে খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আর গ্রামীণ মেলার মধ্যে ডুবে ছিলেন এই গুণী শিল্পী।

১৩ এপ্রিল তিনি যোগ দেন হইচই-এর ‘জিম্মি’ ওয়েব সিরিজের টিমের আয়োজিত চৈত্র সংক্রান্তির এক অনুষ্ঠানে। সন্ধ্যায় সেই আয়োজনে থাকার পর রাত ১২টার পর চলে যান গুলশানের সাহাবুদ্দিন পার্কে। সেখানে ছিল আল্পনা আঁকার উৎসব, যেখানে ছিল বাউল সংগীত, জলের গান সহ নানা বাংলা ব্যান্ডের পরিবেশনা। এসব আয়োজন নিয়ে তিনি বলেন, “এটা কোনও ধর্মীয় উৎসব নয়, বরং আমাদের সংস্কৃতি। তাই এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া দরকার।”

শহরের গন্ডি পেরিয়ে এবার জয়া ছুটে চলেছেন গ্রামের বৈশাখী মেলাগুলোর দিকে। তিনি বলেন, “আমি মনে করি, উৎসব শুধু শহরে সীমাবদ্ধ না থেকে গ্রামের মানুষদের মাঝেও ছড়িয়ে পড়া উচিত। তাই এবার শহরকেন্দ্রিক কোনও বড় মেলায় না গিয়ে যাচ্ছি বিভিন্ন গ্রামীণ মেলায়।”

১৪ এপ্রিল সকালে তিনি অংশ নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বৈশাখী মেলায়, যেখানে ছিল ইলিশ-পান্তার উৎসব। সেখানে নিজে উপস্থিত থেকে তিনি উপভোগ করেন গ্রামীণ আবহ।

খাওয়া-দাওয়ার আয়োজনও চলেছে বেশ কয়েকদিন ধরেই। নিজের হাতে রান্নাও করেছেন তিনি। মেনুতে ছিল—ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা, লাল চালের পান্তা, শুঁটকি ভর্তা, নারকেল ভর্তা, আম ডাল, আর ডেজার্টে ছিল ঘরে তৈরি রসগোল্লা। জয়া বলেন, “নববর্ষে পান্তা-ইলিশ তো হবেই। আর সেটা যদি হয় শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখানো—তাহলেই জমে যায়!”

রমনার শোভাযাত্রা বা চারুকলা অনুষদের আয়োজনে এ বছর অংশ নিতে পারেননি বলে জানালেও তিনি বলেছেন, “এবার ঠিক করেছি গ্রামে যাব। উৎসবকে আরও বেশি করে ছড়িয়ে দিতে চাই দেশের প্রত্যন্ত অঞ্চলে।”

এভাবেই এবারের বাংলা নববর্ষ উদযাপন করছেন জয়া আহসান—নিজের মতো করে, আপন সংস্কৃতিকে আরও গভীরভাবে ছুঁয়ে।

Tags: জয়া আহসাননববর্ষপহেলা বৈশাখ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • বাড়িতে যেসব কাজ করলে কমবে ওজন
  • নরসিংদী’র ৫টি আসনে জামানত হারালেন ২৭ জন
  • মধ্যনগর উপজেলায় অর্ধ দশকে নেই কোন স্থাপনা
  • নাটোরে প্রবীণ নারীর ওপর এসিড নিক্ষেপ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম