Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্পেন কোচকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজোর জবাব: প্রমাণ হবে মাঠেই

এখন লক্ষ্য অস্ট্রিয়া

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৯ am ২২, জুন ২০২৬
in খেলাধুলা
A A
0

যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপের আজ রাতের ম্যাচে অস্ট্রিয়ার বিপরীতে খেলবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে উপস্থিত হয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মন্তব্যের জবাব দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস। তার স্পষ্ট বার্তা—‘যা প্রমাণ হওয়ার, তা মাঠেই হবে।’

সম্প্রতি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেন, বিশ্বের সেরা মিডফিল্ড বর্তমানে স্পেনের। এমনকি তার দলে বিশ্বের সেরা ছয়জন মিডফিল্ডার রয়েছেন বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে জানতে চাইলে এনজো ফের্নান্দেস কোনো বিতর্কে না গিয়ে বলেন, ‘আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। কে ভালো আর কে খারাপ, তা মাঠের খেলাতেই দেখা যাবে।’

তবে স্পেনের মিডফিল্ডের প্রশংসাও করেছেন আর্জেন্টাইন তারকা। এনজো বলেন, ‘স্পেনের মিডফিল্ড বিশ্বের অন্যতম সেরা, কারণ তাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে।’তবে আপাতত স্পেন নয়, আর্জেন্টিনার পুরো মনোযোগ অস্ট্রিয়াকে ঘিরেই।

প্রতিপক্ষ সম্পর্কে এনজো বলেন, ‘আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলে এবং মিডফিল্ডে বেশ আগ্রাসী। তবে আমরা পুরো সপ্তাহ ধরে পরিকল্পনা করেছি কীভাবে খেলব। আশা করি সবকিছু ভালো হবে।’

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপের শীর্ষে ওঠার পাশাপাশি নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নেবে আর্জেন্টিনা। একই সমীকরণ রয়েছে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রিয়ার সামনেও।

ম্যাচটি আজ রাত বাংলাদেশ সময়  ১১টায় শুরু হবে।

Tags: আর্জেন্টাইন মিডফিল্ডারআর্জেন্টিনাআর্জেন্টিনা ফুটবল দলবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লির বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • সিরাজগঞ্জ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • জয়পুরহাটে আওয়ামী লীগ নেতার সঙ্গে সাংবাদিকের চা-আড্ডা ঘিরে তোলপাড়
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম