Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরে বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Bangla FMbyBangla FM
৫:১৭ am ২৩, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার এই অবরোধের ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিলেও বেতন দেয়নি। এ নিয়ে গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়েই কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। ওই সময়ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২০ মার্চের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও, কারখানার ১৫০০ জন শ্রমিকের মধ্যে মাত্র ১২৫০ জনের বেতন পরিশোধ করা হয়েছে। বাকি শ্রমিকরা বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। শনিবার (২২ মার্চ) শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কারখানা কর্তৃপক্ষ ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি ঘোষণা করে কারখানা বন্ধ করে দেয়। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা আবারও রাস্তায় নেমে আসেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Tags: বেতন ও ঈদ বোনাসমহাসড়ক অবরোধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাতে ঝুঁকিতে বাংলাদেশের দুই হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান
  • নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে
  • ইরানকে ‘নিঃশেষ’ করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব মুসলিম দেশগুলো
  • বড় পর্দা মাতাতে ঈদে আসছেন চার নায়িকা
  • প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ জানালেন মাহদী আমিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম