Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারী উপজেলা  জামায়াতে উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১:২৬ pm ২২, মার্চ ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0
oppo_0

oppo_0

মোঃ মেছবাহুল আলম,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা  শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শনিবার   বিকেলে ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা  মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ জামায়াত ইসলামীর ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক কুড়িগ্রাম জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস‍্য অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের  কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী-কচাকাটা) আসনের জামায়াত  মনোনীত প্রার্থী অধ‍্যাপক  আনোয়ারুল ইসলাম ও  উপজেলা আমির আলহাজ্ব আনোয়ার হোসেন। অন‍্যান‍্যদের মধ্যে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, উপজেলা সেক্রেটারি অধ‍্যাপক আনোয়ার হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান সরকার বলেন, আপনারা আমাদের পাশে থাকলে কুরআন শাসন কায়েম করা সহজ হবে ইনশাআল্লাহ। 
প্রধান আলোচক মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক একটি কল‍্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের মাঝে রাজনৈতিক মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবো না। এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা যাতে সমাধান করতে পারি, সে সংস্কৃতি চালু করতে হবে। আমরা একে অন্যকে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসবো।  তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।
দোয়া ও ইফতার মাহফিলে  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোর জেনারেল হাসপাতালে ওষুধ-সামগ্রীর মারাত্মক সংকট
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ নিহত ২
  • ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না: রাশেদ প্রধান
  • গাইবান্ধা সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার সংকট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম