Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরণার্থী ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

Bangla FMbyBangla FM
১:৫৭ pm ১৪, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে এ ইফতারে যোগ দেন তারা।

এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন, বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

শুক্রবারে দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আন্তোনিও গুতেরেস কক্সবাজার বিমানবন্দরে নামার পর বেশ কিছু অনুষ্ঠানিকতা শেষ করে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেন।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচিতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে রয়েছে- রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন।

এসব অনুষ্ঠান শেষ করার পর জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

Tags: আন্তোনিও গুতেরেসজাতিসংঘ মহাসচিবড. মুহাম্মদ ইউনূস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রপোজ ডে অনুভূতি প্রকাশের নীরব এক দিন
  • সংরক্ষিত আসনের দাবিতে প্রার্থিতা প্রত্যাহার
  • টিকটকে পরিচয়, পরকীয়ার জেরে সাড়ে তিন বছরের কন্যাশিশু হত্যা
  • নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের
  • চলতি ফেব্রুয়ারিতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম