Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

Bangla FMbyBangla FM
৬:০৮ am ১২, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিলেন। 

কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নাকে কারখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। 

বুধবার ভোরে কারখানায় আসের জান্নাতুল। তবে পরিচয়পত্র না থাকায় তাকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ সময় বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় মারা যান এ নারী শ্রমিক। 

পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুল তাদের কর্মী নয় বলে দাবি করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

তারা আরও জানান, ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণপোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে, মহাসড়ক অবরোধ করায় বিপাকে পড়েছে মহাসড়কটি ব্যবহারকারীরা। রাস্তার দুপাশেই দীর্ঘ যানজট দেখা গেছে। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।

ঘটনাস্থলে শিল্পপুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্সি নিলামে এগিয়ে মেসি, পেছনে রোনালদো
  • নরসিংদী-২ পলাশে জামায়াতের ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ
  • প্রতিদিনের যেসব ৫টি অভ্যাসে নষ্ট হচ্ছে দাঁত
  • এপস্টেইনের গোপন নথিপত্রে ট্রাম্প, বিল গেটস থেকে মোদী তালিকায় আর কারা?
  • ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবিকে সতর্ক করল আইসিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম