Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৩:৪৫ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার ঐতিহাসিক কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে  ইসলামীর আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম জানান, আজ (২৮ ফেব্রুয়ারী) শুক্রবার সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ইনশাআল্লাহ ১০ হাজার জনতার ঐতিহাসিক কর্মী সমাবেশ। এ সমাবেশে ব্রাহ্মণপাড়া উপজেলা কে আধুনিকতার গণ্ডিতে আবদ্ধ করতে নানামুখী উন্নয়ন মূলক পরিকল্পনার রূপরেখা সরকার কে জানাতে বার্তা আসবে। পরিকল্পনা গুলো বাস্তবায়িত হলে অবহেলিত ব্রাহ্মণপাড়া মডেল উপজেলা হবে।

এ সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি দেলোয়ার হোসাইন এবং সভাপতি হিসাবে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিমসহ জামায়াতের কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলার নের্তৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এ সম্মেলনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি, ব্যানার,  পোস্টার, লিফলেট, ফেস্টুন, গনসংযোগ, মিছিল মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এসময় উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা মনির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইমাম হোসেন, ষাইটশালা দরবার শরীফের পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান, আবু কাউছার আরমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ
  • আমতলীতে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩
  • দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
  • বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম