Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁ সীমান্ত থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ০৪, অগাস্ট ২০২৬
in সারাদেশ
A A
0
নওগাঁ সীমান্ত থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

নওগাঁ সীমান্ত থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

রিজওয়ান, নওগাঁ:

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ আগস্ট রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা গ্রামের বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানে সংঘবদ্ধ চোরাকারবারীরা একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সমবেত হবে।

এই সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের কাছে থাকা মূর্তিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৪.৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিটিকে প্রকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের তৈরি বলে শনাক্ত করেন। এছাড়া ৪ ঠা আগস্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর কার্যালয়ের প্রতিনিধি সরেজমিনে পরীক্ষা করে এটিকে ১১–১২ শতকের উচ্চমানের কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: অপরাধকষ্টি পাথরের বিষ্ণু মূর্তিজব্দনওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল
  • ৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্ট
  • শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম