Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভ 

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ০৪, অগাস্ট ২০২৬
in সারাদেশ
A A
0
বাউফলে লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভ 

বাউফলে লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভ 

আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিক্ষোভ করেছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। তিনি আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান এবং তাদের অভিযোগ শুনে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

এ সময় বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী আন্দোলনকারী গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমানে বাউফল উপজেলায় প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৬ থেকে সর্বোচ্চ ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। এটি একটি জাতীয় সমস্যা এবং খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন, সেবার মান উন্নয়নে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে।

বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং গ্রাহকদের অযৌক্তিক বিদ্যুৎ বিলের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু থেকেই বাউফল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে গ্রাহকদের অভিযোগ শোনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Tags: পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলবাউফলবাউফল উপজেলালোডশেডিং
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মদনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ওসিসহ আহত ১৭
  • শেখ হাসিনার বক্তব্যের আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই: রণধীর জয়সোয়াল
  • আলিয়া মাদ্রাসায় সিট দখল ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প
  • শান্তি আলোচনাই শেষ সুযোগ, ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম