তৌহীদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে বেশ কয়েক বছর ধরে সরকারি জমিতে অবৈধভাবে ছোট বড় স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা। যার কারনে সড়ক এবং ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জন ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা গুলো ভেঙে ট্রাকে করে চুয়াডাঙ্গা পৌরসভায় নিয়ে রাখা হয়। ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে ফেলা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব শিবলু। অভিযানের সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা পৌরসভার একটি টিম।

