Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় ১০০পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১:২২ pm ০৪, অগাস্ট ২০২৬
in অপরাধ
A A
0
কুলাউড়ায় ১০০পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

কুলাউড়ায় ১০০পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল থানাধীন ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ মনরাজ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে মোঃ আলাউদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেফতার হয়। ঘটনাস্থলে তার কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জুবেল মিয়া (২৭)-এর বসতঘরের টয়লেটে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও ৯০ (নব্বই) পিসসহ মোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।

গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন (২০) কুলাউড়া উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের চেরাগ আলীর ছেলে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া,একই দিনে কুলাউড়া থানা পুলিশ পরিচালিত পৃথক অভিযানে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার ১ জন আসামিসহ নন-এফআইআরভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ (সাত) জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পৌর নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল না হলেও গৌরীপুরে নির্বাচনী হাওয়া
  • মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত
  • খাল পুনঃখনন শেষে টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও
  • ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
  • জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম