Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৭ pm ০৪, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন খামারি আমজাদ আলী প্রামাণিক।সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খামারের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইন হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় খামারে থাকা তিনটি গাভী বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তারা আরও জানান, খামারের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে গেছে। নিয়মিত এসব লাইনের রক্ষণাবেক্ষণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ক্ষতিগ্রস্থ খামারি আমজাদ আলী প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে তিনি সাতটি গাভী পালন করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় তিনটি গাভী মারা যাওয়ায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক মুহূর্তেই তার স্বপ্ন ভেঙে গেছে বলে তিনি জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জহির আব্বাস খান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে খামারির ৩টি গরুর মৃত্যুর খবর শুনেছি। তবে ঐ লাইনটা শাহজাদপুর জোনের আওতাধীন নয়। ওটা পাবনা সমিতির আওতাধীন।

এ ঘটনায় শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
  • জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • হাসিনাকে রক্ষায় গোপন সভা করা ববি শিক্ষকদের দুবছরেও বিচার হয়নি 
  • বাউফলে লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভ 
  • চুয়াডাঙ্গায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম