Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২০ pm ০৩, অগাস্ট ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো: জীবন মিয়া (২২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত আসামি মোঃ জীবন মিয়া আদিতমারী থানার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের মো: আমিনুল ইসলাম এর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি দল ৩ আগস্ট, ২০২৬ তারিখ ভোর ০৪.০০ টায় লালমনিরহাট সদর থানার নামাটারি গ্রামের মো: জাহিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জীবন মিয়া (২২)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ঐ শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযুক্ত জীবন মিয়া শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই। গত ২৯ জুলাই, ২০২৬ তারিখ দুপুর ০১.০০ টার দিকে ভুক্তভোগী ঐ শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করতে যাবার সময় জীবন মিয়া ডাক দেয় এবং জনৈক শফিকুল ইসলামের ফাঁকা বাড়ির ভেতর নিয়ে গিয়ে জোর করে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির রক্তক্ষরণ শুরু হয় এবং জীবন মিয়া শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার দাদীকে ঘটনাটি জানায় এবং পরবর্তীতে, শিশুটিকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় গত ১ আগস্ট, ২০২৬ ভুক্তভোগী ঐ শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ( মামলা নং-০১)। ঘটনার পরে থেকেই আসামি জীবন আত্মগোপনে চলে যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান
  • ৩ আগস্ট, “এক দফা, এক দাবি”র ঐতিহাসিক ঘোষণা!
  • পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম