Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ০৩, অগাস্ট ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0
বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল ইসলাম

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল ইসলাম

বর্তমান বিরোধীদলীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধী দলের নেতারা যেভাবে ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেব না’ বলে হুঁশিয়ারি দিচ্ছেন, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কথা মনে করিয়ে দেয়।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯১ সালেও তৎকালীন বিরোধীদল হিসেবে আওয়ামী লীগ বলেছিল সরকারকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। ঠিক সেই একই সুরে ও ভাষায় এখনকার বিরোধীদলীয় নেতারা কথা বলছেন। রাজপথে আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার হলেও তা যেন সহিংসতার দিকে না যায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের ওপর মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন একটি তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। প্রকৃতপক্ষে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। গণভোটের একটি নির্দিষ্ট প্রশ্ন ঐকমত্য কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপিয়ে দেওয়ায় বিএনপি তাদের ভিন্নমতের কথা জানিয়েছে মাত্র।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপে সহযোগিতা না করে কেবল নেতিবাচক সমালোচনা ও প্রচার চালালে দেশের সার্বিক অগ্রযাত্রা ব্যাহত হবে। দেশের স্বার্থে সংঘাতের রাজনীতি পরিহার করে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। সে সঙ্গে বেকার সাংবাদিকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।

Tags: Opposition party is speaking Sheikh Hasina's language: Mirza Fakhrul Islam
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল
  • ৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্ট
  • শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম