Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় ডিসির “গণ-বিজ্ঞপ্তি” করতে হবে নিবন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:০০ pm ০৩, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায়
ডিসির"গণ-বিজ্ঞপ্তি"করতে হবে নিবন্ধন

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় ডিসির"গণ-বিজ্ঞপ্তি"করতে হবে নিবন্ধন

১লা আগষ্ট শনিবার টাঙ্গুয়ার হাোরের জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সাক্ষরিত একটি গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করেন।এতে উল্লেখ করা হয়েছে টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ ২০২৫এর আলোকে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য,পরিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে হাউসবোট/নৌযান মালিক,পরিচালনাকারী ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে ১১টি জরুরি নির্দেশনা মানতে হবে।

নির্দেশনা গুলো হলোঃ
১/পরবর্তী নির্দেশনা জারি না’হওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ইসিএ(Ecologically Critical Area)ঘোষিত এলাকার অভ্যন্তরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ এবং চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
২/হাউসবোট/নৌযান গুলোতে পর্যটকদের জন্য আচরণ বিধি দৃশমান স্থানে প্রদর্শন এবং প্রতিপালন নিশ্চিত ও ট্যুর শুরুর আগেই আচরণ বিধি পর্যটকদের কাছে উপস্থাপন করা।
৩/হাউসবোট/নৌযানে উচ্চস্বরে গান বাজনা/মাইক বাজানো ও কোন পার্টি আয়োজন নিষিদ্ধ।এসংক্রান্ত কোন তথ্য পাওয়া গেলে তৎক্ষনাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
৪/হাউসবোট /নৌযানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ। পানি বিশুদ্ধকরণ ফিল্টার ব্যবহার করতে হবে।
৫/সকল হাউস বোটের দৈর্ঘ্য সর্ব্বোচ্চ ১০০ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
৬/জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার সমূহ(জেলা/উপজেলা প্রশাসন,পুলিশ,ফায়ার সার্ভিস,হাসপাতাল ইত্যাদি)পর্যটকদের অবহিত ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
৭/প্রতিটি হাউসবোট/নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট লাইফবয় রিং,অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণ এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৮/পয়বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রতিটি হাউসবোট/নৌযানে বাধ্যতা মূলকভাবে সেপ্টিক ট্যাংক স্থাপন।এছাড়াও অন্যান্য বর্জ্য সংরক্ষণের জন্য কমপক্ষে দুটি ডাস্টবিন রাখা,কোন বর্জ্য জলাশয়ে ফেলা যাবে না।
৯/হাউসবোট/নৌযানের মালিক ট্যুর অপারেটর প্রতিটি ট্যুর বর্জ্য ব্যবস্থাপনা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করবে।
১০/দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আকস্মিক ঝড়,প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের অংশকালীন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১১/আগামী ১০আগষ্ঠ ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবর তালিকাভুক্তি ও নিবন্ধনের জন্য আবেদন দাখিল করতে হবে।এর অন্যতা হলে সংশ্লিষ্ট হাউসবোট /নৌযান,ট্যুর অপারেটরকে পর্যটন কার্য্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হবে না।এবং প্রচরিত আইন,বিধি বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।আবেদন সংক্রান্ত বিষয়ে ডেপুটি কালেক্টর(এনডিসি)সুনামগঞ্জ ০১৭৩০৩৩১১০৬এর সাথে যোগাযোগ করা যাবে।

গণ-বিজ্ঞপ্তিটি জ্ঞাতার্থে/কার্যার্থে সংশ্লিষ্ট মন্ত্রনালয়,সিলেট বিভাগীয় কমিশনার,সুনামগঞ্জ পুলিশসুপার,অতিরিক্ত জেঃপ্রঃসুনামগঞ্জ,কৃষি সম্প্রসারণ,জেলামৎস,পাউবো,উপজেলা নির্বাহী সকল কর্মকর্তা,হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর,পরিবেশ,সভাপতি/সম্পাদক হাউসবোট ওনার্স এসোসিয়েশন,সভাপতি /সম্পাদক ট্যুর অপারেটর এসোসিয়েশন সুনামগঞ্জ,গণমাধ্যমেকে অবিহিত করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মদনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ওসিসহ আহত ১৭
  • শেখ হাসিনার বক্তব্যের আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই: রণধীর জয়সোয়াল
  • আলিয়া মাদ্রাসায় সিট দখল ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প
  • শান্তি আলোচনাই শেষ সুযোগ, ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম