Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩২ pm ০২, অগাস্ট ২০২৬
in অন্যান্য
A A
0
কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী

কুড়িগ্রাম প্রতিনিধি:

‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে এ জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সামাজিক বন বিভাগ রংপুর এর উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন, এনডিসি সাইফুদ্দীন, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সারি, বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের ২৮টি স্টল অংশগ্রহণ করে। মেলা চলাকালে বিপুল সংখ্যক দর্শনার্থী বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করেন এবং বৃক্ষরোপণে আগ্রহ প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা নির্বাচিত স্টলগুলোকে পুরস্কৃত করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বনায়নকে আরও গতিশীল করা। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মেলার সমাপ্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Tags: কুড়িগ্রামজেলাসমাপনী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অর্থকষ্টে বিক্রি করা ছেলের সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা
  • প্রায় আড়াই যুগ পর শাহজাদপুরে ফিরেছে পাটের সোনালি দিন
  • দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ
  • কিশোরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে লিকেজ, মাস ধরে জাতীয় সম্পদের অপচয়
  • বান্দরবান সদর উপজেলায় হিন্দু বাড়িতে ডাকাতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম