Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের বিদ্যুৎ খাত এখন বহুমুখী সংকটে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ০২, অগাস্ট ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
দেশের বিদ্যুৎ খাত এখন বহুমুখী সংকটে

দেশের বিদ্যুৎ খাত এখন বহুমুখী সংকটে

খাতা-কলমে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও দেশজুড়ে লোডশেডিংয়ের ভোগান্তি কমেনি। বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে ভর্তুকির পরিমাণ যেমন বাড়ছে, তেমনি এর সঙ্গে যুক্ত হয়েছে ৬৭ হাজার কোটি টাকার বিশাল বকেয়া বিলের চাপ। সব মিলিয়ে দেশের বিদ্যুৎ খাত এখন বহুমুখী সংকটের মুখে।

সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া ১৫টি খাতের মধ্যে বিদ্যুতে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে। তা সত্ত্বেও চলতি অর্থবছরে এ খাতে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিদ্যমান এই পরিস্থিতি সামাল দিতে এবার বিদ্যুৎ খাতের সবচেয়ে স্পর্শকাতর অংশ—বিতরণ ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি সরবরাহ সরকারের নিয়ন্ত্রণে রেখে খুচরা পর্যায়ে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছানো এবং এর ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি কোম্পানিকে দেওয়া হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতির কথাও উল্লেখ করেছেন তিনি।

তবে বিদ্যুৎ বিতরণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ব্যক্তিখাতে ছেড়ে দেওয়ার এই আলোচনায় জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দায়িত্ব বদলালেই দীর্ঘদিনের অব্যবস্থাপনার সমাধান মিলবে, নাকি নতুন করে সাধারণ গ্রাহকের বিদ্যুতের বিল ও ভোগান্তি আরও বাড়বে—তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষক ও গ্রাহকরা।

Tags: দেশের বিদ্যুৎ খাত এখন বহুমুখী সংকটে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিশোরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে লিকেজ, মাস ধরে জাতীয় সম্পদের অপচয়
  • বান্দরবান সদর উপজেলায় হিন্দু বাড়িতে ডাকাতি
  • স্বর্ণপদক পেলেন কবি এম. আব্দুল কাইয়ুম
  • টিটিসির ড্রাইভার বিল্লাল আটক, পরে মুচলেকায় মুক্তি
  • শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল অজগর উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম