Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবির মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২২ pm ০১, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ইবির মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবির মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী অংকন কুণ্ডুর ঝুলন্ত মরদেহ রাজশাহীর নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অংকন কুণ্ডু বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন। আগামী ২২ আগস্ট তার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

অংকনের বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু জানান, দুই দিন আগে ছেলে বাড়িতে ফিরেছিলেন। শুক্রবার রাতে পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটানোর পর একসঙ্গে রাতের খাবার খান। পরে নিজ কক্ষে গেলে কিছু সময় পর তার বড় ভাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, রাতের খাবার খাওয়ার সময় কোনো অস্বাভাবিকতা বোঝা যায়নি। মাত্র এক ঘণ্টার ব্যবধানে এমন ঘটনা ঘটবে, তা পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি।

সহপাঠীদের ভাষ্য, মাত্র দুই দিন আগেও অংকন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন। স্নাতকোত্তর শেষ করে বিদায় নেওয়ার পর এমন মর্মান্তিক পরিণতি হবে, তা তারা ভাবতেও পারেননি। তাদের কয়েকজনের দাবি, গত কয়েক মাস ধরে অংকনকে কিছুটা বিষণ্ন মনে হচ্ছিল।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, অংকন একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য তিনি বিভাগীয় সুপারিশ নিয়েছিলেন এবং এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছিলেন। তার অকাল মৃত্যুতে বিভাগ গভীর শোক প্রকাশ করেছে।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক চাপে থাকেন, হতাশায় ভুগেন বা আত্মহত্যার চিন্তা করেন, তবে একা না থেকে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। সময়মতো সহায়তা অনেক জীবন রক্ষা করতে পারে।

Tags: ইবিমরদেহশিক্ষার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১
  • নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কাপ্তাই সংরক্ষিত বনে ভবন নির্মাণে বাধা
  • নীলফামারীতে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে মানববন্ধন ও সমাবেশ
  • জাজিরায় কৃষকলীগের সহ-সভাপতি হারুন অর রশিদ সারেং গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম