সত্যজিৎ দাস:
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং একটি মিলনোৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন গয়াস মিয়া গিয়াস,আব্দুল মালিক,গিয়াস উদ্দিন,শেখ জাহেদ,শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা। সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হেলেন ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম (জুয়েল), সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম জাহান, প্রচার সম্পাদক নূরুন্নবী আলী,সহ-প্রচার সম্পাদক নাজ নাছিমা,মহিলা সম্পাদক মীরা বড়ুয়া,সহকারী মহিলা সম্পাদক ফারজানা সামাদ জাদে,সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক আছমা আলম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাবুল মিয়া,মো. নজরুল ইসলাম,সিফা পুষ্প ও রহুল আমিন।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন নুরুল ইসলাম,ব্যারিস্টার মনোয়ার হোসেন,শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।
সভায় বক্তারা বলেন,সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্প্রীতি,ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। এ লক্ষ্যে তারা প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

