Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪১ pm ৩১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক

মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক

জাহাঙ্গীর আলম মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে অনিক কর্মকার (বর্তমানে আব্দুর রহমান জামিল) নামে এক সনাতনী যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জুলাই) জুম্মার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী তাকে কালেমা পাঠ করানোর মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় আব্দুর রহমান জামিল।

জানা গেছে, আব্দুর রহমান জামিল মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের বাসিন্দা এবং জয়দেব কর্মকারের ছেলে। তার পরিবারে বাবা-মা ছাড়াও দুই বড় বোন রয়েছেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর আব্দুর রহমান জামিল বলেন, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে জানার ও বোঝার চেষ্টা করেছি। ব্যক্তিগত বিশ্বাস ও বিবেকের তাড়না থেকেই আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এটি সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাপ, প্রলোভন কিংবা বাধ্যবাধকতায় আমি এই সিদ্ধান্ত নিইনি।

তিনি আরও বলেন, ধর্ম পরিবর্তন করলেও বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব ও ভালোবাসা আগের মতোই থাকবে। আমি তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখব। আমি সবার কাছে দোয়া কামনা করছি, যেন ইসলামের আদর্শ অনুযায়ী সুন্দর জীবন পরিচালনা করতে পারি।

এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে শুভেচ্ছা জানান এবং তার জন্য দোয়া করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন জীবনের পথে তিনি শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের অনুসরণ করবেন।

স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে আব্দুর রহমান জামিল নিজেই জানিয়েছেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম