Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরীক্ষায় ভালো নম্বরের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব অধ্যক্ষের

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৬ pm ৩১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
পরীক্ষায় ভালো নম্বরের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব অধ্যক্ষের

পরীক্ষায় ভালো নম্বরের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব অধ্যক্ষের

রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির (বিএম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভাইরাল অডিওতে অভিযুক্ত শিক্ষক ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। তবে ছাত্রী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ২৯ জুলাই শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

অভিযোগকারী ছাত্রী বলেন, “বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কখনোই প্রত্যাশিত নয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আব্দুল কাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অধ্যক্ষঅনৈতিকপরীক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম