জামালপুর প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে গুলজার হোসেন জোসনা নামে এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
শুক্রবার ( ৩১ জুলাই)দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাগারচর বাজারে মানিকের চা দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে ওই দন্ডাদেশ দেওয়া হয়।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাগারচর বাহাজ সরকারপাড়া গ্রামের বাসিন্দা গুলজার হোসেন জুসনা(৬৩) নিয়মিতভাবে মাদক সেবন ও ব্যবসা করে আসছিলেন। ঘটনার খবর পেয়ে বাগারচর বাজারে মানিকের চা দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট মাদকসহ হাতে নাতে আটক করে গুলজার হোসেন জুসনাকে। নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাকে ৩ মাসেন কারাদন্ড দেন। দন্ডিত ব্যাক্তিকে দেওয়ানগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করেছে মোবাইল কোর্ট।
এব্যাপারে ওেয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং থাকবে। মাদক সেবন করে সমাজ নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবেনা। আইন মোতাবেক মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যক্রম চলবে।

