Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২১ pm ৩১, জুলাই ২০২৬
in Semi Lead News
A A
0
জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক

জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাবার হাতে ছেলে নাইম ইসলাম ওরফে ইয়ামিন (২৩) খুন হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাবা লুৎফর রহমান। এ ঘটনায় সৎ মা বানু খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইম ইসলামের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। নাইম কিস্তিতে একটি স্মার্ট মোবাইল ফোন কিনেছিলেন। সেই কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা-মায়ের সাথে তার মনোমালিল্য চলছিল। গত ২৯ জুলাই বাবার সাথে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বাবা তাকে মারধর করেন। শুক্রবার দুপুরে ঘর থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার ঘরে বাহিরে থেকে তালা দেওয়া ছিল এবং ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, পারিবারিক কলহের জেড় ধরে কোন এক সময় বাবা নাঈমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরে ফেলে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

Tags: জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতকসৎমা আটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, বর্ধমান থেকে গ্রেপ্তার ১
  • স্প্যানিশ ছিটমহল সেউতায় প্রবেশের চেষ্টায় ৩৪ অভিবাসীর মৃত্যু
  • পরীক্ষায় ভালো নম্বরের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব অধ্যক্ষের
  • মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদন্ড
  • সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম