Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মদনে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা: নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ৩১, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
মদনে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা: নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

মদনে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা: নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত ঘটনায় নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশনা অনুযায়ী নবজাতককে ঢাকায় না এনে সিলেটের একটি সেফ হোম থেকেই নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল। এখন পরীক্ষার মাধ্যমে নবজাতক ও অভিযুক্তের ডিএনএ মিলিয়ে দেখা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবের পরিদর্শক মো. জাহাঙ্গীর সিলেটের সেফ হোমে গিয়ে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনএ পরীক্ষার ফলাফল মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উপজেলার এক মাদ্রাসায় অধ্যয়নরত ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট মাদ্রাসার এক শিক্ষককে আসামি করে মদন থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহের পাশাপাশি নবজাতকের নমুনা সংগ্রহের জন্য আদালতের অনুমতি নেওয়া হয়। বর্তমানে সিআইডির ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারী অফিসার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
  • ফের ভারি বৃষ্টির আভাস
  • গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী
  • জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক
  • নতুন কুঁড়ি স্পোর্টসের দাবায় চ্যাম্পিয়ন আওসাফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম