Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২২ pm ৩১, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

সত্যজিৎ দাস:

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে জেলার সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব জানায়, সুলতানপুর এলাকা থেকে কয়েকজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় করে গাঁজা নিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি অটোরিকশা থামানোর সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা গাঁজা বহনের কথা স্বীকার করেন।

পরে তাদের সঙ্গে থাকা দুটি শপিং ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেট করা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর এলাকার শ্যামল মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৫), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শুষুপুর এলাকার সজিব মিয়ার স্ত্রী আছমা বেগম (৫৫) এবং একই এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী বকুল বেগম (৬০)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন,তারা পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত অটোরিকশাসহ তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
  • ফের ভারি বৃষ্টির আভাস
  • গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী
  • জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক
  • নতুন কুঁড়ি স্পোর্টসের দাবায় চ্যাম্পিয়ন আওসাফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম