Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই প্রেস ক্লাবের নির্বাচিত হলেন সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ৩০, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
কাপ্তাই প্রেস ক্লাবের নির্বাচিত হলেন সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা

কাপ্তাই প্রেস ক্লাবের নির্বাচিত হলেন সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা

বিশেষ প্রতিনিধি:

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালিতে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকার কাপ্তাই প্রতিনিধি মাহাফুজ আলম-কে সভাপতি এবং ৭১ টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

কাপ্তাইয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার নানাবিধ সম্ভাবনা ও সমস্যা তুলে ধরার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। কাপ্তাইয়ের বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সহ সভাপতি চাইথোয়াই মং মারমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক অর্ণব মল্লিক ও সাংবাদিক সাগর মারমা প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, নতুন এই কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে কাপ্তাই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় রাখবে এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার রক্ষা ও কাপ্তাইয়ের নানা অসংগতি সহ সম্ভাবনার কথা তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর উদ্যোগে পরবর্তী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিন্ধান্ত গৃহীত হয়।

Tags: কাপ্তাইনির্বাচিতরিপন মারমা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম