Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চল্লিশের পর নতুন প্রেমে সফল হতে যা জানা প্রয়োজন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৫ pm ২৮, জুলাই ২০২৬
in লাইফস্টাইল
A A
0
চল্লিশের পর নতুন প্রেমে সফল হতে যা জানা প্রয়োজন

চল্লিশের পর নতুন প্রেমে সফল হতে যা জানা প্রয়োজন

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানো মানে শুধু একজন মানুষকে ভালো লাগা নয়, তাঁর জীবন, দায়িত্ব ও অতীতকেও গ্রহণ করা। এই বয়সে অনেকেরই আগের সম্পর্কের অভিজ্ঞতা, পারিবারিক দায়িত্ব কিংবা সন্তান থাকতে পারে। তাই নতুন সম্পর্ক গড়ে তুলতে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও ধৈর্য সবচেয়ে বেশি প্রয়োজন।

এই বয়সে মানুষ সাধারণত বুঝে যান, সম্পর্কে তিনি কী চান এবং কী চান না। ফলে কারও আচরণ বা মানসিকতা নিজের সঙ্গে না মিললে তা দ্রুত বোঝা যায়। এটি যেমন অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে থাকতে সাহায্য করে, তেমনি অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় নতুন সম্পর্কের সুযোগও কমিয়ে দিতে পারে। তাই নিজের মানদণ্ড বজায় রাখার পাশাপাশি অন্যকে জানার সুযোগও দেওয়া জরুরি।

নতুন সম্পর্কে অতীতের অভিজ্ঞতা প্রভাব ফেলতেই পারে। অনেক সময় নতুন মানুষটির সঙ্গে আগের সম্পর্কের তুলনা চলে আসে। তবে সেই অভিজ্ঞতাকে তুলনার মাপকাঠি না বানিয়ে শেখার জায়গা হিসেবে দেখাই ভালো। প্রথম পরিচয় বা প্রথম সাক্ষাতে নিজের সব ব্যক্তিগত কষ্টের গল্প শোনানোর বদলে স্বাভাবিকভাবে কথা বলা এবং ধীরে ধীরে একে অন্যকে জানার চেষ্টা করা সম্পর্কের জন্য বেশি ইতিবাচক।

চল্লিশের পর সম্পর্কে ভালোবাসার পাশাপাশি দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর্থিক দায়িত্ব, ভবিষ্যতের পরিকল্পনা এবং সম্পর্কের প্রতি জবাবদিহির মানসিকতা একজন মানুষের পরিণত চিন্তার পরিচয় দেয়। একই সঙ্গে কারও সন্তান বা পারিবারিক দায়িত্ব থাকলে সেগুলোকেও সম্মান করতে হবে। ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা এবং বাস্তবতাকে মেনে এগোতে পারলেই এই বয়সেও একটি সুন্দর ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব।

Tags: #লাইফস্টাইল #সংসার #স্বামী_স্ত্রী #সম্পর্কLifestyleনতুন প্রেমনতুন সম্পর্কবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন নাকচ করলেন মির্জা ফখরুল
  • কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে
  • গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
  • আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী
  • দন্ডিত মাদককারবারীদের জন্য প্রশাসনের উপহার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম