Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪০ pm ২৮, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরবর্তীতে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুরকে নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছিল দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি সম্পদ বিবরণী ফরম গ্রহণ করলেও নির্দিষ্ট ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দিতে ব্যর্থ হন।

পরবর্তীতে ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার প্রক্রিয়ায় চার্জশিটভুক্ত সাতজন সাক্ষীর সকলের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। তারপর থেকে তিনি ধারাবাহিকভাবে কারাগারে আটক রয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • ইনফান্তিনো বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য বলে মন্তব্য মানবাধিকার সংস্থার
  • রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি
  • দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
  • ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম