Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সহিংসতা বন্ধে ট্রাম্পের কাছে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ২৮, জুলাই ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0
সহিংসতা বন্ধে ট্রাম্পের কাছে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি

সহিংসতা বন্ধে ট্রাম্পের কাছে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের সহিংসতা বন্ধ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন ইসরায়েলের কয়েক শত সাবেক কর্মকর্তা।

ইসরায়েলের সেনাবাহিনী, শিন বেট, মোসাদ, পুলিশ ও কূটনৈতিক কোরের প্রায় ৬০০ অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংগঠন কমান্ডার্স ফর ইসরায়েলস সিকিউরিটি-এর উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। মঙ্গলবার (২৮ জুলাই) ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে সোমবার সংগঠনটির পক্ষে সাবেক ডেপুটি চিফ অব স্টাফ মাতান ভিলনাই এতে স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয় যে পশ্চিম তীরের সহিংসতা দ্রুত ও দৃঢ়ভাবে থামানো না গেলে তা মারাত্মক পরিণতিসহ আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। চিঠিতে সাবেক কর্মকর্তারা আরও জানান যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয় থাকলেও তথাকথিত ‘ইহুদি দখলদারদের সন্ত্রাস’ মোকাবেলায় নানা বাধার মুখে পড়ছে, যার জন্য ইসরায়েল সরকারের সদস্যরা আইন থেকে তাদের দায়মুক্তি দিয়ে অনেকাংশে দায়ী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সহায়-সম্পত্তির ওপর ইসরায়েলিদের হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর জুড়ে ১৫৬টি বসতি ও ৩৬০টি আউটপোস্টে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বাস করছে।

Tags: #ডোনাল্ডট্রাম্পUSAট্রাম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • ইনফান্তিনো বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য বলে মন্তব্য মানবাধিকার সংস্থার
  • রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি
  • দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
  • ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম