Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৮ pm ২৬, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

মীর সবুর আহম্মেদ, স্টাফ রিপোর্টার:

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বর ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রকৌশলী (এলজিইডি) মো. রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রতিটি ব্যক্তি ও পরিবারকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, মুক্তাগাছা উপজেলাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে প্রত্যাশিত।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিমাসেই এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুটবল ছাড়িয়ে এবার হলিউডে রোনালদো
  • জামালপুরে ট্রাক চাপায় নিহত ২
  • ময়মনসিংহের গাজাঁ ব্যবসায়ী জামালপুরে গ্রেপ্তার, ২ জনের কারাদন্ড
  • হঠাৎ কেন এত জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো’ গান
  • ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম