Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে কুষ্ঠ রোগ ফলোআপে শনাক্ত ৪ রোগীর চিকিৎসা শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ২৬, জুলাই ২০২৬
in সারাদেশ, স্বাস্থ্য
A A
0
শ্রীমঙ্গলে কুষ্ঠ রোগ ফলোআপে শনাক্ত ৪ রোগীর চিকিৎসা শুরু

শ্রীমঙ্গলে কুষ্ঠ রোগ ফলোআপে শনাক্ত ৪ রোগীর চিকিৎসা শুরু

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লেপ্রসি (কুষ্ঠ) রোগ নির্মূলে নিয়মিত ফলোআপ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার (২৫ জুলাই) রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগান,৮ নম্বর বস্তি ও মোগলাম বস্তি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় নতুন শনাক্ত ৪ জন লেপ্রসি রোগীকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এবং নিয়মিত ওষুধ সেবন,চিকিৎসা সম্পন্ন করার গুরুত্ব ও রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত কাউন্সেলিং করা হয়। একই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের মধ্যে কুষ্ঠরোগের কোনো উপসর্গ রয়েছে কি না তা যাচাই করা হয়। প্রয়োজনে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

স্বাস্থ্য সহকারী ও যক্ষা-কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী বাঁধন আচার্য্য জানান,নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে রয়েছেন ৮ নম্বর লাইনের ৪৫ বছর বয়সী এক নারী,২ নম্বর লাইনের ৭০ বছর বয়সী এক ব্যক্তি,মোগলাম চা বাগানের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি এবং উদনাছড়া চা বাগানের ২৫ বছর বয়সী এক নারী। তাদের চিকিৎসা শুরু হয়েছে।

তিনি আরও জানান,বর্তমানে শ্রীমঙ্গল উপজেলায় মোট ৩১ জন লেপ্রসি রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পূর্বে শনাক্ত ৮ জন রোগী সফলভাবে চিকিৎসা সম্পন্ন করে সুস্থ হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন,“লেপ্রসি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। সময়মতো শনাক্ত করে নিয়মিত ওষুধ সেবন করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই কুষ্ঠরোগ নিয়ে কোনো ভয় বা সামাজিক কুসংস্কার নয়,বরং উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে এসে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লেপ্রসি রোগ নির্মূলে নিয়মিত মাঠপর্যায়ে ফলোআপ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

উল্লেখ্য,লেপ্রসি বা কুষ্ঠরোগ একটি দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ,যা Mycobacterium leprae জীবাণুর কারণে হয়। এ রোগ মূলত ত্বক,প্রান্তীয় স্নায়ু, চোখ ও শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) লেপ্রসিকে অবহেলিত ট্রপিক্যাল রোগ হিসেবে চিহ্নিত করেছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির ড্রপলেটের দীর্ঘমেয়াদি সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে। ত্বকে ফ্যাকাশে বা লালচে দাগ, সংবেদনশক্তি কমে যাওয়া, চামড়া মোটা হয়ে যাওয়া এবং স্নায়ু ফুলে যাওয়া লেপ্রসির অন্যতম প্রধান লক্ষণ।

Tags: মৌলভীবাজার শ্রীমঙ্গললেপ্রসিশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুটবল ছাড়িয়ে এবার হলিউডে রোনালদো
  • জামালপুরে ট্রাক চাপায় নিহত ২
  • ময়মনসিংহের গাজাঁ ব্যবসায়ী জামালপুরে গ্রেপ্তার, ২ জনের কারাদন্ড
  • হঠাৎ কেন এত জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো’ গান
  • ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম