Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩০ pm ২৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু

১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু

নিট (এনইইটি-ইউজি) পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে কলকাতাতেও। আন্দোলনকারীদের ‘আজাদি’ স্লোগানকে কেন্দ্র করে এবার কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলার তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) ভবানীপুরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, উৎসবের দিনকে ইচ্ছাকৃতভাবে বেছে নিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সমাবেশ বা দাবি-দাওয়া জানানো নিয়ে সরকারের আপত্তি নেই। তবে কোনো বিক্ষোভ থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, আগামী সোমবার উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে জাতীয় পতাকা হাতে প্রায় ১৪ হাজার কর্মীর একটি মিছিল অনুষ্ঠিত হবে।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মিছিলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরাও অংশ নেন। বিক্ষোভ চলাকালে ধর্মতলা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আন্দোলনকারীরা চাইলে অন্য দিনও কর্মসূচি করতে পারতেন, কিন্তু রথযাত্রার দিনই তা আয়োজন করা হয়েছে। তিনি পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “জমায়েত করুন, নিজেদের বক্তব্য তুলে ধরুন। কিন্তু যদি দেশবিরোধী স্লোগান দেওয়া হয়, তাহলে তা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, এরপর ‘আজাদি’ স্লোগানের নামে কোনো উসকানি বরদাশত করা হবে না।”

তিনি আরও দাবি করেন, ওই দিনের বিক্ষোভে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন, তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

Tags: অ্যাকশনআজাদি-আজাদিবিশেষ নিউজশুভেন্দুস্বাধীন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে মানববন্ধন
  • কুলাউড়ায় অনামিকা রায়ের রহস্যজনক মৃত্যু
  • পদত্যাগপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান
  • বড়াইগ্রামে মহাসড়কে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু!
  • আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম