Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৩ pm ২৫, জুলাই ২০২৬
in পরিবেশ, সারাদেশ
A A
0
শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ

শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ

তৌহিদুর রহমান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে প্রতিবছরই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীকে কেন্দ্র করে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নদীর নাব্যতা সংকট, ভাঙন এবং দুর্বল বাঁধের কারণে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এতে কৃষিজমি, বসতভিটা ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অসহায় হয়ে পড়েন হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, মহারশি নদী পুনঃখনন, নদীর দুই তীরে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ এবং আধুনিক ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে এই অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

স্থানীয়দের তথ্যমতে, গত এক দশকে মহারশি নদীর ভাঙন ও বন্যার কারণে অন্তত পাঁচ শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলেই নতুন করে ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় নদীপাড়ের মানুষের। অনেক পরিবার একাধিকবার বসতবাড়ি স্থানান্তর করতে বাধ্য হয়েছে।

এদিকে, মহারশি নদীর স্থায়ী সমাধানের দাবিতে ২০২৫ সালের ১৬ অক্টোবর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নদীর দুই পাড়ে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে একটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩ হাজার ২৭৩ জন নাগরিক স্বাক্ষর প্রদান করেন।

পরে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ বা স্থায়ী সমাধান বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বন্যার পর ত্রাণ ও অস্থায়ী মেরামতের পরিবর্তে সরকার যদি দ্রুত মহারশি নদী পুনঃখনন, টেকসই বাঁধ নির্মাণ এবং সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে ঝিনাইগাতী উপজেলার লাখো মানুষ বন্যার অভিশাপ থেকে মুক্তি পাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Tags: শেরপুরশেরপুর ঝিনাইগাতীশেরপুরে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
  • ৫০০ টাকার গাছ, বিল ১ লাখ!
  • ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি: নাহিদ ইসলাম
  • এক তরুণীকে মন দিয়েছিলেন শাকিব খান, কিন্তু কে সে?
  • রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম